A Conversation at the Library
Rina: Hello! My name is Rina. Are you new here? (হ্যালো! আমার নাম রিনা। তুমি কি এখানে নতুন?)
Rupa: Hi! I'm Rupa. My family has just moved to this neighbourhood. (হাই! আমি রুপা। আমার পরিবার এইমাত্র এই এলাকায় এসেছে।)
Omar: Hi Rupa! I'm Omar. It seems you like reading books. (হাই রুপা! আমি ওমর। মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো।)
Rupa: Yes, I love reading books. (হ্যাঁ, আমি বই পড়তে ভালোবাসি।)
Rina: What kind of books do you like to read? (তুমি কী ধরণের বই পড়তে পছন্দ করো?)
Rupa: I love to read storybooks. What about you, Omar? (আমি গল্পের বই পড়তে ভালোবাসি। তোমার কী খবর, ওমর?)
Omar: I enjoy reading biographies of famous people. (আমি বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে উপভোগ করি।)
Rupa: That sounds wonderful! Would you like to share your choice, Rina? (এটা শুনতে দারুণ লাগছে! রিনা, তুমি কি তোমার পছন্দের কথা বলবে?)
Rina: Sure! I find science fiction very interesting. (অবশ্যই! আমার কাছে বিজ্ঞান কল্পকাহিনী খুব আকর্ষণীয় মনে হয়।)
Rupa: Yes, I'm also fond of reading science fiction. (হ্যাঁ, আমিও বিজ্ঞান কল্পকাহিনী পড়ার খুব শৌখিন।)
Rina: Have you borrowed any books today? (তুমি কি আজ কোনো বই ধার নিয়েছ?)
Rupa: No, I couldn't. I am waiting for the library card. (না, আমি পারিনি। আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি।)
Rina: It is nice meeting you, Rupa. (তোমার সাথে দেখা হয়ে ভালো লাগল, রুপা।)
Rupa: Pleased to meet you, too. Will you come to the library tomorrow? (তোমার সাথে দেখা হয়ে আমারও খুব ভালো লাগল। তোমরা কি কাল লাইব্রেরিতে আসবে?)
Omar: Yes, hopefully after school we will be here. (হ্যাঁ, আশা করি স্কুল ছুটির পর আমরা এখানেই থাকব।)
Rina: Great! See you tomorrow, Rupa and Omar. (চমৎকার! কাল দেখা হবে রুপা এবং ওমর।)
Comments
Post a Comment